রূপালী ব্যাংকের তিন কর্মকর্তার কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রূপালী ব্যাংকের চাঁদপুরের হাজীগঞ্জ শাখার তিন কর্মকর্তাকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে চাঁদপুরের অতিরিক্ত দায়রা ও বিশেষ জজ (২) মাহাবুবুর রহমান এ রায় দেন।
সাজা পাওয়া ব্যক্তিরা হলেন ব্যাংকটির হাজীগঞ্জ শাখার কর্মকর্তা (ক্যাশ) মো. আবুল বাসার ভূঁইয়া, শহীদুল ইসলাম এবং সাবেক ব্যবস্থাপক ইয়াকুব আলী। আবুল বাসারকে ১৭ বছর সশ্রম কারাদণ্ড এবং পাঁচ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছর কারাদণ্ড দেওয়া হয়। অপর দুজনকে ১৭ বছর করে সশ্রম কারাদণ্ড এবং দুই লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।