রূপালী ব্যাংকের নতুন ডিএমডি দেবাশীষ চক্রবর্ত্তী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রূপালী ব্যাংক লিমিটেডের নতুন উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেছেন দেবাশীষ চক্রবর্ত্তী। এর আগে তিনি একই ব্যাংকের মহাব্যবস্থাপকের দায়িত্বে ছিলেন। কর্মজীবনে তিনি ওয়ার্ল্ড ব্যাংক, মাইডাস ও বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনে কাজ করেন। দেবাশীষ চক্রবর্ত্তী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিষয়ে স্নাতকোত্তর ও ইউনিভার্সিটি অব ব্রাসেলস থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ এলাকার এক সনাতন হিন্দু পরিবারে তাঁর জন্ম। বিজ্ঞপ্তি।