রূপালী ব্যাংকের নারী কর্মকর্তার মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে সোনিয়া আক্তার ওরফে মরিয়ম (২৫) নামের রূপালী ব্যাংকের এক নারী কর্মকর্তার অস্বাভাবিক মৃত্যু হয়েছে।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় অসুস্থ অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর রাতে তাঁর মৃত্যু হয়। তিনি রূপালী ব্যাংকের ধানমন্ডি শাখায় কর্মরত ছিলেন।
পুলিশ ও হাসপাতাল সূত্র বলেছে, সোনিয়া নগরীর কাঁটাবনের কর্মজীবী মহিলা হোস্টেলে থাকতেন। ওই দিন সন্ধ্যা সাতটার দিকে রুমমেট পরিচয়দানকারী দুই নারী কর্মজীবী মহিলা হোস্টেল থেকে সোনিয়াকে সংজ্ঞাহীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে রাত সোয়া ১০টার দিকে তিনি মারা যান।