রেইনকোট পেলেন আরও ১১১ জন বিক্রয়কর্মী:
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংবাদপত্র হকার্স কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের বিমানবন্দর সেন্টারের ১১১ জন সংবাদপত্র বিক্রয়কর্মীর মধ্যে প্রথম আলোর উদ্যোগে গতকাল রোববার রেইনকোট বিতরণ করা হয়। রেইনকোট বিতরণ অনুষ্ঠানে প্রথম আলোর সার্কুলেশন বিভাগের সহকারী বিক্রয় ব্যবস্থাপক খান ইমাম হোসেন বক্তব্য দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সার্কুলেশন বিভাগের বিক্রয় নির্বাহী মো. আবদুল্লাহেল রাফি, গৌতম কুমার মণ্ডল ও মো. ইউসুফ। অন্যদিকে, সমিতির পক্ষ থেকে উপস্থিত ছিলেন এসব সেন্টারের সুপারভাইজার ও ডিস্ট্রিবিউটররা।