রেইনকোট পেলেন আরও ১৩১ সংবাদপত্র বিক্রয়কর্মী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা সদর, ভাঙ্গুড়া, ঈশ্বরদী, শেরপুর সদর, কুড়িগ্রামের রৌমারী, জয়পুরহাটের আক্কেলপুরে গত রোববার এবং গত শনিবার প্রথম আলোর পক্ষ থেকে সংবাদপত্র বিক্রয়কর্মীদের মধ্যে রেইনকোট বিতরণ করা হয়েছে। ১৩১ জন সংবাদপত্র বিক্রয়কর্মীকে রেইনকোট দেওয়া হয়।প্রথম আলোর সার্কুলেশন বিভাগের মহাব্যবস্থাপক এ বি এম জাকারিয়া, বিক্রয় ব্যবস্থাপক মো. আমিরুল ইসলাম, সার্কুলেশন নির্বাহী মো. ইউসুফ ও রাজশাহীর আঞ্চলিক বিক্রয় ব্যবস্থাপক আকতার হোসেন সরকার কয়েকটি স্থানে উপস্থিত থেকে বিক্রয়কর্মীদের হাতে রেইনকোট তুলে দেন। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:পাবনা: পাবনা শহরের রফিকুল ইসলাম বকুল পৌর মুক্তমঞ্চে শনিবার সন্ধ্যা সাতটায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পাবনা সদর, ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলার ৫৮ জন বিক্রয়কর্মীকে রেইনকোট দেওয়া হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন পাবনা বন্ধুসভার সভাপতি স্বাধীন মজুমদার, সংবাদপত্র পরিবেশক কাজী নুরুল ইসলাম, আক্তারুজ্জামান, মো. লিটন প্রমুখ। ঈশ্বরদী (পাবনা): ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয় শনিবার রাতে। অনুষ্ঠানে উপজেলার ২০ জনকে রেইনকোট দেওয়া হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন সংবাদপত্র পরিবেশক আবদুল বাতেন, আক্তারুজ্জামান প্রমুখ।শেরপুর: জেলা শহরের রঘুনাথ বাজারের বাবুল সংবাদপত্র বিতানের সামনে রোববার অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে শেরপুর সদরের ৩৭ জন ও কুড়িগ্রামের রৌমারী উপজেলার সাতজনসহ মোট ৪৪ জন বিক্রয়কর্মীকে রেইনকোট দেওয়া হয়।আক্কেলপুর (জয়পুরহাট): আক্কেলপুর প্রেসক্লাব চত্বরে রোববার বিকেলে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নয়জনকে রেইনকোট দেওয়া হয়।