রেইনকোট পেলেন আরও ১৬৬ জনবিক্রয়কর্মী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের ১৬৬ জন (রাজারবাগ-২ সেন্টারে ১০৬ জন ও রাজারবাগ-৩ সেন্টারে ৬০ জন) সংবাদপত্র বিক্রয়কর্মীর মধ্যে প্রথম আলোর উদ্যোগে গত বুধবার রেইনকোট বিতরণ করা হয়।

রেইনকোট বিতরণ অনুষ্ঠানে প্রথম আলোর সার্কুলেশন বিভাগের মহাব্যবস্থাপক এ বি এম জাকারিয়া ও বিক্রয় ব্যবস্থাপক মো. আমিরুল হক বক্তব্য দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সার্কুলেশন বিভাগের সহকারী বিক্রয় ব্যবস্থাপক খান ইমাম হোসেন ও সার্কুলেশন বিভাগের বিক্রয় নির্বাহী মো. আবদুল্লাহেল রাফি, গৌতম কুমার মণ্ডল ও মো. ইউসুফ। অন্যদিকে সমিতির পক্ষ থেকে উপস্থিত ছিলেন এসব সেন্টারের সুপারভাইজার ও ডিস্ট্রিবিউটররা।