রেইনকোট পেলেন আরও ১৮ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীতে সংবাদপত্র বিক্রয়কর্মীদের মধ্যে গতকাল রেইনকোট বিতরণ করা হয় ষ প্রথম আলো
নীলফামারীতে সংবাদপত্র বিক্রয়কর্মীদের মধ্যে গতকাল রেইনকোট বিতরণ করা হয় ষ প্রথম আলো

প্রথম আলোর উদ্যোগে নীলফামারী ও রংপুরে ১৮ জন সংবাদপত্র বিক্রয়কর্মীর মধ্যে রেইনকোট বিতরণ করা হয়েছে।
গতকাল বুধবার বিকেলে নীলফামারীর জলঢাকা উপজেলা শহরে নয়জন এবং সন্ধ্যায় ডিমলা উপজেলা শহরে তিনজন সংবাদপত্র বিক্রয়কর্মীকে রেইনকোট দেওয়া হয়।
জলঢাকা প্রেসক্লাবের সামনে রেইনকোট বিতরণ অনুষ্ঠানে প্রথম আলোর সার্কুলেশন বিভাগের মহাব্যবস্থাপক এ বি এম জাকারিয়া, বিক্রয় ব্যবস্থাপক আমিনুল হক, বিক্রয় বিভাগের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন, সাংবাদিক আবদুল হালিম, আবেদ আলীসহ বিভিন্ন জাতীয় দৈনিকের স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। একই দিন রংপুরের তারাগঞ্জ উপজেলার ছয়জন বিক্রয়কর্মীকে রেইনকোট দেওয়া হয়।