রেইনকোট পেলেন আরও ১৮৩ জন বিক্রয়কর্মী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেড ও হকার্স কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের ১৮৩ জন সংবাদপত্র বিক্রয়কর্মীর মধ্যে প্রথম আলোর উদ্যোগে গত মঙ্গলবার রেইনকোট বিতরণ করা হয়। এর মধ্যে ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের ৯৪ জন এবং হকার্স কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের ৮৯ জন পেয়েছেন। রেইনকোট পাওয়া সংবাদপত্র বিক্রয়কর্মীরা দুই সমিতির হয়ে নবাবপুর সেন্টারে কাজ করেন।রেইনকোট বিতরণ অনুষ্ঠানে প্রথম আলোর সার্কুলেশন বিভাগের বিক্রয় ব্যবস্থাপক মো. আমিরুল হক বক্তব্য দেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সার্কুলেশন বিভাগের সহকারী বিক্রয় ব্যবস্থাপক খান ইমাম হোসেন, সার্কুলেশন বিভাগের বিক্রয় নির্বাহী মো. আব্দুল্লাহেল রাফি, গৌতম কুমার মণ্ডল ও মো. ইউসুফ। এ সময় সমিতির পক্ষ থেকে সেন্টারগুলোর সুপারভাইজার ও ডিস্ট্রিবিউটররা উপস্থিত ছিলেন।