রেইনকোট পেলেন আরও ২০ জন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলোর উদ্যোগে ঝালকাঠিতে সংবাদপত্র বিক্রয়কর্মীদের মধ্যে রেইনকোট বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে শহরের ফায়ার সার্ভিস মোড়ে জেলার ২০ জন বিক্রয়কর্মীর হাতে রেইনকোট তুলে দেন প্রথম আলোর আঞ্চলিক উপব্যবস্থাপক মিজানুর রহমান। এ সময় জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়নের সভাপতি সালাহউদ্দিন হাওলাদার, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, প্রথম আলোর ঝালকাঠি প্রতিনিধি মো. আক্কাস সিকদার ও ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মানিক রায় উপস্থিত ছিলেন।