রেইনকোট পেলেন আরও ২৩৭ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেড ও হকার্স কল্যাণ বহুমুখী সমবায় সমিতির ২৩৭ জন সংবাদপত্র বিক্রয়কর্মীর মধ্যে প্রথম আলোর উদ্যোগে গত সোমবার রেইনকোট বিতরণ করা হয়েছে। এর মধ্যে ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতির সদরঘাট ১ ও সদরঘাট ২ সেন্টারে ২০৭ জন এবং হকার্স কল্যাণ সমিতির সদরঘাট সেন্টারে ৩০ জন বিক্রয়কর্মী রেইনকোট পান।রেইনকোট বিতরণ অনুষ্ঠানে প্রথম আলোর সার্কুলেশন বিভাগের মহাব্যবস্থাপক এ বি এম জাকারিয়া ও বিক্রয় ব্যবস্থাপক মো. আমিরুল হক শুভেচ্ছা বক্তব্য দেন।