রেইনকোট পেলেন আরও ২৮২ জন বিক্রয়কর্মী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেড ও হকার্স কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের ২৮২ জন সংবাদপত্র বিক্রয়কর্মীর মধ্যে প্রথম আলোর উদ্যোগে গত মঙ্গলবার রেইনকোট বিতরণ করা হয়। এর মধ্যে ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতির ২৩৫ জন এবং হকার্স কল্যাণ বহুমুখী সমবায় সমিতির ৪৭ জন রেইনকোট পেয়েছেন। তাঁরা সবাই তেজগাঁও সেন্টারে দুই সমিতির অধীনে কাজ করেন। রেইনকোট বিতরণ অনুষ্ঠানে প্রথম আলোর সার্কুলেশন বিভাগের মহাব্যবস্থাপক এ বি এম জাকারিয়া ও বিক্রয় ব্যবস্থাপক মো. আমিরুল হক বক্তব্য দেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সার্কুলেশন বিভাগের সহকারী বিক্রয় ব্যবস্থাপক খান ইমাম হোসেন, সার্কুলেশন বিভাগের বিক্রয় নির্বাহী মো. আব্দুল্লাহেল রাফি, গৌতম কুমার মণ্ডল ও মো. ইউসুফ। অন্যদিকে সমিতির পক্ষ থেকে সেন্টারগুলোর সুপারভাইজার ও ডিস্ট্রিবিউটররা উপস্থিত ছিলেন।