রেইনকোট পেলেন আরও ৩০৯ জন বিক্রয়কর্মী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেড ও হকার্স কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের ৩০৯ জন সংবাদপত্র বিক্রয়কর্মীর মধ্যে গত বৃহস্পতিবার প্রথম আলোর উদ্যোগে রেইনকোট বিতরণ করা হয়। এর মধ্যে ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের মহাখালী ও বনানী সেন্টারের ২৫৯ জন এবং হকার্স কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের মহাখালী সেন্টারের ৫০ জন বিক্রয়কর্মী রেইনকোট পেয়েছেন।রেইনকোট বিতরণ অনুষ্ঠানে প্রথম আলোর সার্কুলেশন বিভাগের মহাব্যবস্থাপক এ বি এম জাকারিয়া, বিক্রয় ব্যবস্থাপক মো. আমিরুল হক বক্তব্য দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন সার্কুলেশন বিভাগের সহকারী বিক্রয় ব্যবস্থাপক খান ইমাম হোসেন, সার্কুলেশন বিভাগের বিক্রয় নির্বাহী মো. আব্দুল্লাহেল রাফি, গৌতম কুমার মণ্ডল, মো. ইউসুফ, মো. গোলাম আরিফ ও শিপন উদ্দিন দেওয়ান। সমিতির পক্ষ থেকে উপস্থিত ছিলেন এসব সেন্টারের সুপারভাইজার ও ডিস্ট্রিবিউটররা।