রেইনকোট পেলেন আরও ৩৮২ বিক্রয়কর্মী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলোর উদ্যোগে গত মঙ্গল ও বৃহস্পতিবার ৩৮২ জন সংবাদপত্র বিক্রয়কর্মীকে রেইনকোট দেওয়া হয়। বৃহস্পতিবার ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের মতিঝিল-২ সেন্টারের ১০১ জন এবং দোহার সেন্টারের ৯৬ জনকে রেইনকোট দেওয়া হয়।
এর আগে মঙ্গলবার ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের কমলাপুর ১ ও ২ নম্বর সেন্টারের ১৬০ জন এবং সংবাদপত্র হকার্স কল্যাণ বহুমুখী সমবায় সমিতির কমলাপুর সেন্টারের ২৫ জন বিক্রয়কর্মীকে রেইনকোট দেওয়া হয়।:n: