রেইনকোট পেলেন আরও ৪৫৯ সংবাদপত্র বিক্রয়কর্মী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী, জয়পুরহাট, নওগাঁ ও দিনাজপুরের হাকিমপুরে প্রথম আলো র পক্ষ থেকে সংবাদপত্র বিক্রয়কর্মীদের মধ্যে রেইনকোট বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার, গত সোম ও রোববার মোট ৪৫৯ জন সংবাদপত্র বিক্রয়কর্মীর হাতে রেইনকোট তুলে দেওয়া হয়।প্রথম আলোর সার্কুলেশন বিভাগের মহাব্যবস্থাপক এ বি এম জাকারিয়া, বিক্রয় ব্যবস্থাপক মো. আমিরুল ইসলাম, সার্কুলেশন নির্বাহী মো. ইউসুফ ও রাজশাহীর আঞ্চলিক বিক্রয় নির্বাহী আক্তারুজ্জামান সরকার কয়েকটি স্থানে উপস্থিত থেকে বিক্রয়কর্মীদের হাতে রেইনকোট তুলে দেন। প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:রাজশাহী: রাজশাহী রেলওয়ে মাঠে গত সোমবার রেইনকোট বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ৩৪৩ জন সংবাদপত্র বিক্রয়কর্মীকে রেইনকোট দেওয়া হয়। এতে আরও উপস্থিত ছিলেন রাজশাহীর সংবাদপত্র পরিবেশক হেকমতুল্লাহ, নজরুল ইসলাম ও নূরুল ইসলাম; রাজশাহী শহর সংবাদপত্র হকার্স ইউনিয়নের সভাপতি দুলাল হোসেন, সাধারণ সম্পাদক জামিউল করিম; জাতীয়তাবাদী হকার্স ইউনিয়নের সভাপতি নাজিম উদ্দিন ও সাধারণ সম্পাদক আজিম উদ্দিন প্রমুখ। সহযোগিতা করেন রাজশাহী বন্ধুসভার সদস্য সবুজ কুমার সরকার, আইয়ুব আলী ও বাঁধন।রেইনকোট পেয়ে সংবাদপত্র বিক্রয়কর্মী মনোয়ার হোসেন বলেন, ‘এত দিন আমরা বৃষ্টিতে ভিজেছি, কেউ খেয়াল করেনি। প্রথম আলো আমাদের বৃষ্টির হাত থেকে বাঁচানোর উদ্যোগ নিয়েছে।’জয়পুরহাট: জয়পুরহাট শহরের শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানে গত সোমবার রেইনকোট বিতরণ করা হয়। সদর উপজেলার ৩২ জন সংবাদপত্র বিক্রয়কর্মীকে রেইনকোট দেওয়া হয়। সেখানে আরও উপস্থিত ছিলেন প্রথম আলোর জয়পুরহাট প্রতিনিধি আসাদুল ইসলাম, ক্ষেতলাল উপজেলা প্রতিনিধি আজিজার রহমান, জয়পুরহাট বন্ধুসভার সহসভাপতি মির্জা লতিফ প্রমুখ।রেইনকোট পেয়ে জয়পুরহাটের প্রবীণ সংবাদপত্র বিক্রয়কর্মী দয়াল হোসেন বলেন, ‘বৃষ্টিতে ভিজে আর পত্রিকা বিক্রয় করতে হবে না।’নওগাঁ: নওগাঁর মুক্তির মোড়ে গাজা সোসাইটি প্রাঙ্গণে রোববার রাতে রেইনকোট বিতরণ করা হয়। জেলার ৮০ জন সংবাদপত্র বিক্রয়কর্মীকে রেইনকোট দেওয়া হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলার সংবাদপত্র পরিবেশক সাইদুর রহমান ও ইয়াছিন আলী এবং প্রথম আলোর আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি খায়রুল ইসলাম। হাকিমপুর (দিনাজপুর): দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি চারমাথা মোড়ে গতকাল বুধবার সকাল ১০টায় রেইনকোট বিতরণ করা হয়। অনুষ্ঠানে চারজন সংবাদপত্র বিক্রয়কর্মীর হাতে রেইনকোট তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রথম আলোর বগুড়ার আঞ্চলিক বিক্রয় নির্বাহী মো. জাকির হোসাইন ও হাকিমপুর প্রতিনিধি মো. জাহিদুল ইসলাম।