রেইনকোট পেলেন আরও ৭২ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহ সদরসহ তিনটি উপজেলায় ৪৫ জন সংবাদপত্র বিক্রয়কর্মীকে প্রথম আলোর পক্ষ থেকে রেইনকোট দেওয়া হয়েছে। জামালপুরের সরিষাবাড়ী পৌরসভায় দেওয়া হয়েছে আরও ২৭ জনকে। বিক্রয়কর্মীরা রেইনকোট পেয়ে খুশি। তাঁরা প্রথম আলোর বিক্রি বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন।ঝিনাইদহ জেলা সদরের পরিবেশক বসির আহম্মেদের সঙ্গে কর্মরত ১৯ জন, হাফিজুর রহমানের সঙ্গে ১২ জন, শৈলকুপায় চঞ্চল মাহমুদের সঙ্গে ১০ জন ও কালীগঞ্জে শহিদুল ইসলামের সঙ্গে কর্মরত চারজন বিক্রয়কর্মীকে গত রোববার ও গতকাল সোমবার রেইনকোট দেওয়া হয়। এ সময় অন্যদের মধ্যে প্রথম আলো বিতরণ বিভাগের সহকারী ব্যবস্থাপক মো. শামিমুল আলম, আঞ্চলিক বিক্রয় নির্বাহী মো. আসাদুজ্জামান ও ঝিনাইদহের নিজস্ব প্রতিবেদক আজাদ রহমান উপস্থিত ছিলেন।সরিষাবাড়ী পৌরসভার শিমলাবাজারের আমতলায় গতকাল দুপুরে ১৫ জন বিক্রয়কর্মীকে রেইনকোট দেওয়া হয়। এ সময় ময়মনসিংহের আঞ্চলিক ব্যবস্থাপক আবুল বাশার, বিক্রয় কর্মকর্তা মো. আব্দুল্লাহেল রাফি, বন্ধুসভার বাদশা ভূঁইয়া, সংবাদপত্র এজেন্ট এম এ ওয়াহাব, আব্দুর রহিম, শ্যামল কুমার সাহা ও সোহেল রানা উপস্থিত ছিলেন। এ ছাড়া বিকেলে উপজেলার যমুনা সার কারখানা এলাকায় পাঁচজন ও ধনবাড়ী উপজেলার সাতজন বিক্রয়কর্মীকে রেইনকোট দেওয়া হয়।রেইনকোট পেয়ে প্রচণ্ড খুশি বিক্রয়কর্মী রাইসুল ইসলাম তাঁর প্রতিক্রিয়ায় বলেন, ‘এখন থেকে প্রতি মাসে প্রথম আলোর বিক্রি ১০ কপি করে বাড়াব।’ সংবাদপত্র এজেন্ট শরিফুল আলম বলেন, রেইনকোট পাওয়ায় বিক্রয়কর্মীদের আর বৃষ্টিতে ভিজতে হবে না।এ ছাড়া, গত রোববার প্রথম আলোর পক্ষ থেকে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ ও হবিগঞ্জের বিভিন্ন উপজেলায় ১২৯ জন বিক্রয়কর্মীর মধ্যে রেইনকোট বিতরণ করা হয়।