রেইনকোট পেলেন টাঙ্গাইলের ৯৮ জন বিক্রয়কর্মী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর পক্ষ থেকে গতকাল মঙ্গলবার টাঙ্গাইল শহর, মধুপুর, ঘাটাইল ও করটিয়া এলাকায় ৯৮ জন সংবাদপত্র বিক্রয়কর্মীকে রেইনকোট দেওয়া হয়েছে।সকালে মধুপুর বাসস্ট্যান্ড এলাকায় ২১ জন, ঘাটাইলে দুজন এবং দুপুরে শহরে ৫৫ জন ও করটিয়ায় ২০ জনকে রেইনকোট দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রথম আলোর মহাব্যবস্থাপক (সার্কুলেশন) এ বি এম জাকারিয়া, বিক্রয় ব্যবস্থাপক আমিরুল হক, ময়মনসিংহের আঞ্চলিক ব্যবস্থাপক আবুল বাশার, বিক্রয় নির্বাহী আবদুল্লাহেল কাফী ও রাসেল রানা। রেইনকোট পেয়ে টাঙ্গাইল শহরের বিক্রয়কর্মী ফজলুল হক বলেন, ‘এখন আর বৃষ্টিতে ভিজে পত্রিকা বিক্রি করতে হবে না।’