রেইনকোট পেলেন বরিশালের ২০৬ বিক্রয়কর্মী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলোর উদ্যোগে গতকাল বরিশালের সংবাদপত্র বিক্রয়কর্মীদের রেইনকোট দেওয়া হয় ষ প্রথম আলো
প্রথম আলোর উদ্যোগে গতকাল বরিশালের সংবাদপত্র বিক্রয়কর্মীদের রেইনকোট দেওয়া হয় ষ প্রথম আলো

বরিশালের ২০৬ জন সংবাদপত্র বিক্রয়কর্মীর মধ্যে রেইনকোট বিতরণ করা হয়েছে। প্রথম আলোর উদ্যোগে গতকাল বৃহস্পতিবার সকালে শহরের ফজলুল হক অ্যাভিনিউয়ের টিঅ্যান্ডটি কার্যালয়ের সামনে এসব রেইনকোট বিতরণ করা হয়। সংবাদপত্র বিক্রয়কর্মীদের হাতে রেইনকোটগুলো তুলে দেন প্রথম আলোর সার্কুলেশন বিভাগের প্রধান এ বি এম জাকারিয়া।

রেইনকোট বিতরণের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রথম আলোর বিক্রয় ব্যবস্থাপক আমীরুল হক, আঞ্চলিক বিক্রয় ব্যবস্থাপক মিজানুর রহমান, বরিশালের এম রহমান এজেন্সির প্রধান মো. হারুন অর রশীদ, আলম এজেন্সির মো. আলম সিকদার, রকি এজেন্সির মো. মোস্তাফিজুর রহমান, বরিশাল হকার্স ইউনিয়নের সভাপতি মাজহারুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবুল কামাল।

এর আগে গত বুধবার রাতে প্রথম আলোর বরিশাল আঞ্চলিক কার্যালয়ে সংবাদপত্র বিক্রয়কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।