রেইনকোট পেলেন রংপুরের ১৯ জন সংবাদপত্র বিক্রয়কর্মী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলো ট্রাস্টের পক্ষ থেকে রংপুরের পীরগঞ্জ ও মিঠাপুকুরের ১৯ জন সংবাদপত্রকর্মীকে রেইনকোট দেওয়া হয়েছে। গতকাল শনিবার তাঁদের মধ্যে এগুলো বিতরণ করা হয়।রেইনকোট পেয়ে ষাটোর্ধ্ব বৃদ্ধ আলিমউদ্দিন বলেন, ‘২৫ বছর ধরি পত্রিকা বিলি করতাছি। কত ঝড় বৃষ্টিত ভিজিয়া পেপার বেঁচাছি। এত বছর হইল এবার একটা রেইনকোট পায়া কী যে উপকার হইল এই বর্ষাত। আইজকার এই বৃষ্টিত এই রেইনকোট পরিয়া পত্রিকা বিলি কইবার যামো।’গতকাল পীরগঞ্জের ১৫ জন ও মিঠাপুকুরের শঠিবাড়িতে চারজনকে রেইনকোট দেওয়া হয়। বিতরণ করেন প্রথম আলোর বগুড়ার আঞ্চলিক বিক্রয় নির্বাহী মো. জাকির হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন পীরগঞ্জ পত্রিকার এজেন্ট আবদুল্লাহেল বাকী, প্রথম আলোর রংপুরের আলোকচিত্রী মঈনুল ইসলাম প্রমুখ।