রেইনকোট পেলেন ১১৮ সংবাদপত্র বিক্রয়কর্মী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর উদ্যোগে গত সোমবার ও গতকাল মঙ্গলবার ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আরও ১১৮ জন সংবাদপত্র বিক্রয়কর্মীকে রেইনকোট দেওয়া হয়েছে। ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:ঝিনাইদহ: সদর ও কালীগঞ্জ উপজেলার আরও ৩২ জন সংবাদপত্র বিক্রয়কর্মীকে রেইনকোট দেওয়া হয়েছে। গতকাল সকালে কালীগঞ্জে ও দুপুরে ঝিনাইদহ শহরে এসব রেইনকোট বিতরণ করা হয়। প্রথম আলোর সার্কুলেশন বিভাগের মহাব্যবস্থাপক এ বি এম জাকারিয়া বিক্রয়কর্মীদের হাতে রেইনকোট তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন প্রথম আলোর বিক্রয় ব্যবস্থাপক আমিরুল হক, আঞ্চলিক বিপণন কর্মকর্তা আসাদুজ্জামান, সার্কুলেশন নির্বাহী গৌতম কুমার, ঝিনাইদহের নিজস্ব প্রতিবেদক আজাদ রহমান, এজেন্ট ওয়াহেদ আলী, মাহফুজুর রহমান, হাফিজুর রহমান, বসির আহমঞ্চদ প্রমুখ। এর আগে ঝিনাইদহের ছয়টি উপজেলায় রেইনকোট দেওয়া হয় আরও ৭৯ জন বিক্রয়কর্মীকে।চুয়াডাঙ্গা: সদর, আলমডাঙ্গা, দামুড়হুদা ও জীবননগর উপজেলার ৪৮ জন সংবাদপত্র বিক্রয়কর্মীকে রেইনকোট দেওয়া হয়েছে। গতকাল সকালে জেলা শিল্পকলা একাডেমী চত্বর, দর্শনা ও জীবননগর বাসস্ট্যান্ড এলাকায় এসব রেইনকোট বিতরণ করা হয়। এ সময় প্রথম আলোর আঞ্চলিক বিপণন কর্মকর্তা আসাদুজ্জামান, চুয়াডাঙ্গা প্রতিনিধি শাহ আলম, সংবাদপত্র এজেন্ট সিদ্দিক আলী খান, রাজীব হাসান, আতিকুর রহমান, আবদুল মোতালেব, মফিদুল আলম, রেজাউল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।রেইনকোট হাতে পেয়ে বিক্রয়কর্মী মিনাজ উদ্দিন (৫০) বলেন, ‘৩৫ বছর ধইরে রোদি পুইড়ে, বিষ্টিতি ভিইজে হকারি করছি, কিন্তু কেউ আমাগের কষ্টের কতা ভাবিনি। প্রথম আলোই সপচাইতে জরুরি জিনিসটা দিল, এই পেপারের সার্কুলেশন বাড়াতি চিষ্টা কইরে যাব।’মেহেরপুর: গত সোমবার সদর, গাংনী ও মুজিবনগর উপজেলার ২৮ জন বিক্রয়কর্মীর হাতে রেইনকোট তুলে দেওয়া হয়। মেহেরপুর বাসস্ট্যান্ডে স্থানীয় সংবাদপত্র এজেন্ট কার্যালয়ের সামনে এসব রেইনকোট বিতরণ করা হয়। এ সময় প্রথম আলোর খুলনা বিভাগীয় আঞ্চলিক বিপণন নির্বাহী মো. আসাদুজ্জামান, মেহেরপুর প্রতিনিধি তুহিন আরন্য, এজেন্ট আতিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় গতকাল সকালে ১০ জন বিক্রয়কর্মীকে রেইনকোট দেওয়া হয়। এ সময় প্রথম আলোর কুমিল্লা অঞ্চলের ব্যবস্থাপক আতিকুর উর রহমান, প্রতিনিধি গৌরাঙ্গ দেবনাথ, নবীনগর রিপোর্টার্স ইউনিটির আহ্বায়ক আজহার হোসেন, চেতনায় একাত্তরের সভাপতি জামাল হোসেন, ক্রীড়া সংগঠক প্রদীপ বিশ্বাস, পত্রিকার এজেন্ট নুরুল ইসলাম সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।