রেইনকোট পেলেন ২০ বিক্রয়কর্মী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীতে ২০ জন সংবাদপত্র বিক্রয়কর্মীর মধ্যে রেইনকোট বিতরণ করা হয়েছে। প্রথম আলোর উদ্যোগে গত বুধবার সকালে পটুয়াখালী প্রেসক্লাব ভবনের ড. আত্হার উদ্দিন মিলনায়তনে এ রেইনকোট বিতরণ করা হয়।বিক্রয়কর্মীদের হাতে রেইনকোট তুলে দেন আঞ্চলিক বিক্রয় ব্যবস্থাপক মিজানুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি স্বপন ব্যানার্জি, সাধারণ সম্পাদক কাজল বরন দাস, রিডার্স কর্নারের প্রধান কাজী সামছুর রহমান,পটুয়াখালী সংবাদপত্র হকার্স সমবায় সমিতি লিমিটেডের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন প্রমুখ। এর আগে মিলনায়তনে বিক্রয়কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।