রেইনকোট পেলেন ২৮১ সংবাদপত্রবিক্রয় কর্মী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলোর উদ্যোগে গত দুই দিনে আরও ২৮১ জন সংবাদপত্র বিক্রয়কর্মীকে রেইনকোট দেওয়া হয়েছে। গত রোববার ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেড ও সংবাদপত্র হকার্স কল্যাণ বহুমুখী সমবায় সমিতির ১৪৯ জন বিক্রয়কর্মীকে রেইনকোট দেওয়া হয়। এর মধ্যে ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতির আজমপুর ও উত্তরা-২ সেন্টারে ৯০ জন এবং সংবাদপত্র হকার্স কল্যাণ বহুমুখী সমবায় সমিতির আজমপুর-১ ও উত্তরা-১ সেন্টারে ৫৯ জন রেইনকোট পেয়েছেন।
এর আগে গত বুধবার আবদুল্লাহপুর-১ সেন্টারে ৯৬ জন ও উত্তরা-১ সেন্টারে ৩৬ জন বিক্রয়কর্মীকে রেইনকোট দেওয়া হয়।