রেইনকোট পেলেন ৩৩৭ হকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর উদ্যোগে গতকাল শুক্রবার সকাল ছয়টায় ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের আসাদগেট-১ সেন্টারের ২৭৫ জন এবং আসাদগেট-২-এর (মোহাম্মদপুর এলাকা) ডিস্ট্রিবিউশন সেন্টারের ৬২ জনসহ মোট ৩৩৭ জন সংবাদপত্র বিক্রয়কর্মীর মধ্যে রেইনকোট বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রথম আলোর সার্কুলেশন বিভাগের মহাব্যবস্থাপক এ বি এম জাকারিয়া, বিক্রয় ব্যবস্থাপক আমিরুল হক, সহকারী ব্যবস্থাপক এবং ঢাকার সার্কুলেশন টিমের বিক্রয় নির্বাহী আবদুল্লাহ হেল রাফি, গৌতম কুমার মণ্ডল, মো. ইউছুফ ও মো. রাসেল রানা। হকার্স সমিতির পক্ষে ছিলেন চেয়ারম্যান মোস্তফা কামাল, পরিচালক মো. শরীফ, মো. কাশেমসহ আসাদগেট-১ এবং আসাদগেট-২ সেন্টারের সুপারভাইজার ও ডিস্ট্রিবিউটররা। বিজ্ঞপ্তি।