রেইনকোট পেলেন ৫০ সংবাদপত্র বিক্রয়কর্মী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলোর উদ্যোগে ভোলায় গতকাল শনিবার ৫০ জন সংবাদপত্র বিক্রয়কর্মীকে রেইনকোট দেওয়া হয়েছে। বেলা ১১টার দিকে ভোলা অফিস মিলনায়তনে এসব রেইনকোট বিতরণ করা হয়। প্রথম আলোর আঞ্চলিক বিক্রয় ব্যবস্থাপক মিজানুর রহমান সংবাদপত্র বিক্রয়কর্মীদের হাতে রেইনকোট তুলে দেন। এ সময় ভোলা সংবাদপত্র হকার্স ইউনিয়নের সভাপতি মো. সুমন, সাধারণ সম্পাদক মো. মনির, প্রথম আলোর ভোলা প্রতিনিধি নেয়ামতউল্যাহ প্রমুখ উপস্থিত ছিলেন।