রেকিট বেনকিজারের এমডি হলেন রিয়াজুল চৌধুরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেকিট বেনকিজারের শ্রীলঙ্কা-বাংলাদেশ ক্লাস্টারের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নিয়োগ পেয়েছেন রিয়াজুল চৌধুরী। এর আগে তিনি রেকিট বেনকিজার বাংলাদেশের এবং ২০০৮-১০ সাল পর্যন্ত একই প্রতিষ্ঠানের শ্রীলঙ্কার ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। উভয় দেশে এ প্রতিষ্ঠানের ব্যবসা প্রসারের ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ব্রিটিশ-আমেরিকান টোব্যাকোতে সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগে চাকরির মাধ্যমে কর্মজীবন শুরু করেন রিয়াজুল। ২০০২ থেকে ২০০৮ পর্যন্ত তিনি ইউনিলিভারের কাস্টমার ডেভেলপমেন্ট ডিরেক্টর ছিলেন। বিজ্ঞপ্তি।