রেকিট বেনকিজারের সাধারণসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেকিট বেনকিজার (বাংলাদেশ) লিমিটেডের ৫২তম বার্ষিক সাধারণ সভা রাজধানীর ট্রাস্ট মিলনায়তনে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। সভায় জানানো হয়, রেকিট বেনকিজারের প্রধান তিনটি ব্র্যান্ড হারপিক, ডেটল ও ভিটের বিক্রি আগের বছরের তুলনায় ২০১২ সালে ১৩ দশমিক ৭ শতাংশ বেড়েছে। সভায় শেয়ারহোল্ডাররা ২০১২ সালের জন্য ১৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড অনুমোদন করেছেন। সাধারণ সভায় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রিয়াজুল হক চৌধুরী, পরিচালক মো. ফরহাদ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।