প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রেকিট বেনকিজার (বাংলাদেশ) লিমিটেডের ৫৩তম বার্ষিক সাধারণ সভায় ২০১৩ সালের জন্য ৪০০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়েছে৷ সম্প্রতি রাজধানীর ট্রাস্ট মিলনায়তনে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়৷ সভায় সাধারণ শেয়ারহোল্ডাররা ছাড়াও কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রিয়াজুল হক চৌধুরী, পরিচালক রশিদুল হাসান, জাহাঙ্গীর কবির, মাহমুদ হাসান খান, প্রধান অর্থ কর্মকর্তা নয়ন রঞ্জন মুখোপাধ্যায় এবং কোম্পানি সচিব মো. নাজমুল আরেফিন উপস্থিত ছিলেন৷ বিজ্ঞপ্তি৷