রেজওয়ান আহম্মদ শপথ নিলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জ-৪ আসনের উপনির্বাচনে বিজয়ী আওয়ামী লীগের সাংসদ রেজওয়ান আহম্মদ তৌফিক গতকাল সোমবার শপথ নিয়েছেন। সংসদ ভবনে নিজকক্ষে স্পিকার শিরীন শারমিন চৌধুরী তাঁকে শপথ পড়ান। সংসদ সচিবালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। শপথ গ্রহণ অনুষ্ঠানে আওয়ামী লীগের জ্যেষ্ঠ সাংসদ তোফায়েল আহমদ, জাতীয় সংসদের হুইপ নূর-ই-আলম চৌধুরী, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আবদুল হাই, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন, সাংসদ ফজলে করিম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। জাতীয় সংসদের সচিব মাহ্ফুজুর রহমান শপথ অনুষ্ঠান পরিচালনা করেন। শপথ গ্রহণ শেষে রেজওয়ান আহাম্মদ ধানমন্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।