রেজওয়ানা চৌধুরী বন্যার মায়ের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশিষ্ট রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার মা ইসমাত আরা খান (৮৪) গতকাল বৃহস্পতিবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মরদেহ রাজধানীর স্কয়ার হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। আজ শুক্রবার বাদ জুমা লালমাটিয়ার মিনার মসজিদে জানাজা শেষে তাঁকে বনানী কবরস্থানে দাফন করা হবে। ইসমাত আরা খান রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত কাকলী উচ্চবিদ্যালয়ের সাবেক উপাধ্যক্ষ। বিজ্ঞপ্তি।