রেজওয়ানুলের ঘটনায় অভিবাসীদের মধ্যে দেখা দিয়েছে নিরাপত্তাহীনতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, বাংলাদেশি শিক্ষার্থী রেজওয়ানুল আহসান নাফিসকে যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড জুরি ‘ভয়ংকর সন্ত্রাসী’ অভিযুক্ত করায় অভিবাসী বাংলাদেশিদের মধ্যে নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে।গতকাল শুক্রবার রাজধানীর মিরপুরে দলের এক কর্মী সমাবেশে নাফিসের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এ কথা বলেন সাইফুল হক। তিনি নাফিসকে উপযুক্ত আইনি সহায়তা দিতে সরকারের প্রতি আহ্বান জানান। সাইফুল হক বলেন, সম্ভাব্য কোনো অপরাধীকে শুরুতেই নিরস্ত্র না করে এবং তাকে সন্ত্রাসী তৎপরতা থেকে বিরত রাখার পদক্ষেপ না নিয়ে, মদদ ও উৎসাহ দিয়ে অপরাধের দিকে ঠেলে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।আকরাম হোসেনের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিপ্লবী ছাত্র সংহতির নেতা রেজাউল আলম, মোহাম্মদ হোসেন প্রমুখ।