রেজা হত্যার প্রতিবাদে ছাত্রলীগের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম রেজা হত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছে ছাত্রলীগ। এ সময়  ছাত্রলীগের বিক্ষুব্ধ কর্মীরা দ্রুত হত্যাকারী ব্যক্তিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।

গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ১২টায় একাডেমিক ভবনের সামনে জড়ো হন ছাত্রলীগের কর্মীরা। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ শেষে সাড়ে ১২টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কে বিক্ষোভ মিছিল বের করা হয়।

এ সময় তাঁরা ছাত্রলীগ নেতা রেজা হত্যার বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।