রেজাউল ইসলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল সিটি করপোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রেজাউল ইসলাম (৪৩) গত শুক্রবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল শনিবার বাদ জোহর বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ মাঠে জানাজা শেষে চৌমাথা এলাকায় মার্কাস মসজিদ কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।