প্রকৌশলী রেজাউল করিম হেপাটাইটিস সি ভাইরাসে (এইচসিভি) আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) লিভার বিভাগের প্রধান অধ্যাপক এ কে এম খোরশেদ আলমের কাছে চিকিৎসা নেন। এতে তাঁর ১০ লাখ টাকার বেশি খরচ হয়। আজ তাঁর শরীরে ভাইরাস নেই, রয়ে গেছে ক্রনিক লিভার ডিজিস, ক্রনিক কিডনি ডিজিস, বোনম্যারো ডিপ্রেসন, প্যানাসাইটোপেনিয়াসহ নানা শারীরিক সমস্যা। এতে তাঁর লিভারসহ দুটি কিডনি অকেজো হওয়ার আশঙ্কা রয়েছে। রেজাউলকে সুস্থ করতে এখনো আরও ২০ লাখ টাকা প্রয়োজন। যা তাঁর স্কুলশিক্ষিকা স্ত্রীর পক্ষে জোগাড় করা সম্ভব নয়। তাই তাঁর ছোট ভাই মো. রাজিব সমাজের হূদয়বান মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। তিনি বিএসএমএমইউর ৫১৬ নম্বর কেবিনে চিকিৎসাধীন। সহায়তা পাঠানোর ঠিকানা: রাজিউদ্দিন মোহাম্মদ রাজিব, হিসাব নম্বর: ০১২০৩১০০৪৬৯৭০, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড, দিলকুশা শাখা, মুঠোফোন: ০১৯১৮-৯৮৭০৪০। বিজ্ঞপ্তি।