রেজাউলকে বাঁচান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেজাউল করিম। বয়স মাত্র দুই বছর। এ বয়সেই তার হার্টে ছিদ্র ধরা পড়েছে। তার চিকিৎসার জন্য দেড় লাখ টাকা প্রয়োজন। কিন্তু তার দরিদ্র বাবা কুদ্দুছ মিয়ার পক্ষে এ টাকা জোগাড় করা সম্ভব নয়। রেজাউল শ্রীমঙ্গলের শহীদ মুক্তিযোদ্ধা হাফিজ উল্লার নাতনি ফাতেমা বেগমের একমাত্র ছেলে। ফাতেমা বেগম জানান, গত মার্চ মাসে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রেজাউলের হার্টে ছিদ্র ধরা পড়ে। পরে তাকে ঢাকার জাতীয় হূদরোগ ইনস্টিটিউটে পাঠানো হয়। সেখানে বিভিন্ন পরীক্ষার-নিরীক্ষার পর চিকিৎসা কর্মকর্তা (কার্ডিওলজি) মো. সেলিম জানান, আগামী জানুয়ারি মাসের প্রথম সপ্তাহেই তার অস্ত্রোপচার জরুরি। তাই তাঁর সন্তানের চিকিৎসার জন্য তাঁরা হূদয়বান মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: ফাতেমা বেগম, সঞ্চয়ী হিসাব নং: ৩০৮০, ইসলামী ব্যাংক লিমিটেড, শ্রীমঙ্গল শাখা। শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি।