রেজিমেন্ট ক্যাম্পিং শেষ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার আশুলিয়ার বাইপাইলে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) প্রশিক্ষণ একাডেমিতে রমনা রেজিমেন্টের আট দিনব্যাপী ক্যাম্পিং গতকাল সোমবার শেষ হয়েছে।
একাডেমি মাঠে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ। ক্যাম্পিংয়ে বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুলসহ ১০৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৫০৫ জন ক্যাডেট ও ২৮ জন প্লাটুন কমান্ডার অংশ নেন। ক্যাম্পিংয়ে ক্যাডেটদের শারীরিক ও মানসিক বিকাশের বিভিন্ন প্রশিক্ষণের পাশাপাশি সীমিত পরিসরে সামরিক প্রশিক্ষণ দেওয়া হয়। সমাপনী অনুষ্ঠানে রমনা রেজিমেন্টের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এস এম সালাহউদ্দিন, মেজর সোমেন কান্তি বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।