রেজিস্টার্ড গ্র্যাজুয়েট নির্বাচনে জাতীয়তাবাদী প্যানেল ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট রেজিস্টার্ড গ্র্যাজুয়েট নির্বাচনে জাতীয়তাবাদী পরিষদের ব্যানারে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। গতকাল রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।
জাতীয়তাবাদী পরিষদের প্যানেল থেকে ২৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ১৪ ও ২১ সেপ্টেম্বর ঢাকার বাইরের এবং ১৮ সেপ্টেম্বর ঢাকার কেন্দ্রগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটের ২৫ জন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হবে।