রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ে ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী চাকরি সরকারীকরণের দাবিতে গতকাল রোববার থেকে রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে দুই দিনের ধর্মঘট শুরু করেছে জাতীয় (রেজি.) বেসরকারি প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদ। এ কারণে সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোতে শিক্ষা-কার্যক্রম বন্ধ হয়ে গেছে।পরিষদের সভাপতি মোহাম্মদ সামসুল আলম প্রথম আলোকে বলেন, সারা দেশের বিদ্যালয়গুলোতেই ধর্মঘট পালিত হচ্ছে। আজ সোমবারও ধর্মঘট পালিত হবে। এরপর ১৭, ১৮ ও ১৯ জানুয়ারি সারা দেশে শিক্ষকেরা পাঠদান থেকে বিরত থাকবেন। শুধু ভর্তি ও বই বিতরণের কাজ চলবে।