রেজিস্ট্রারকে অপসারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবুল বাসারকে অপসারণ করা হয়েছে। গত সোমবার দুপুরে উপাচার্যের এক আদেশে তাঁকে অপসারণ এবং রসায়ন বিভাগের অধ্যাপক আশরাফুল আলমকে তাঁর স্থলাভিষিক্ত করা হয়।

আবুল বাসার অভিযোগ করেন, ২০১৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত তাঁর চাকরির মেয়াদ থাকা সত্ত্বেও অন্যায়ভাবে তাঁকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘রেজিস্ট্রার থাকাকালে আমি সিন্ডিকেটের সদস্যসচিব ছিলাম। সে হিসেবে আমি জানি, সিন্ডিকেটে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ ওঠেনি। দায়িত্ব থেকে অব্যাহিত দেওয়ার ক্ষেত্রেও সিন্ডিকেটের অনুমোদন নেওয়া হয়নি।’ দায়িত্ব থেকে অব্যাহিত দেওয়ার দাপ্তরিক আদেশ পাঠানোর এক ঘণ্টার মধ্যেই জোর করে তাঁকে দায়িত্ব হস্তান্তরে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ করেছেন আবুল বাসার।

এ বিষয়ে জনসংযোগ কর্মকর্তা গোলাম মর্তুজা বলেন, ‘রেজিস্ট্রারের চুক্তিভিত্তিক নিয়োগ ছিল। নিয়োগের ৫ নম্বর শর্তে বলা ছিল, দায়িত্বে অবহেলা, অবজ্ঞা বা কর্তৃপক্ষের আদেশ না মানলে কর্তৃপক্ষ     চাইলে যেকোনো সময় তাঁর নিয়োগ   বাতিল করতে পারবে। সেই শর্ত অনুযায়ীই তাঁর নিয়োগ বাতিল করা হয়েছে।’