প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন রেজিস্ট্রার হিসেবে নজিবুর রহমান গতকাল বৃহস্পতিবার যোগদান করেছেন। গত চার বছর ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে দায়িত্বপালনকারী বলরাম রায়ের স্থলাভিষিক্ত হলেন তিনি। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কৃষিবিদ নজিবুর রহমানকে ছয় মাসের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে তিনি ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করেন।