রেজিস্ট্রেশন কার্যালয়ের নৈশপ্রহরীদের চাকরি স্থায়ী করার দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রেজিস্ট্রেশন কার্যালয়ের নৈশপ্রহরী কাম-ঝাড়ুদারদের চাকরি রাজস্ব খাতে স্থায়ী করার দাবি জানিয়েছে বাংলাদেশ রেজিস্ট্রেশন বিভাগীয় নৈশপ্রহরী কাম-ঝাড়ুদার কর্মচারী সমিতি।
গতকাল শনিবার রাজধানীতে অনুষ্ঠিত সমিতির জাতীয় সম্মেলন থেকে এ দাবি জানানো হয়।
নৈশপ্রহরীরা বলেন, তাঁরা দৈনিক মাত্র ৬০ টাকা মজুরির ভিত্তিতে কাজ করেন। অথচ কাজ করতে হয় বিকেল পাঁচটা থেকে পরদিন সকাল নয়টা পর্যন্ত। বর্তমান বাজারে এই টাকা দিয়ে কোনোভাবেই চলা সম্ভব নয়। এ জন্য তাঁদের মানবেতর জীবন যাপন করতে হয়। এ ছাড়া রেজিস্ট্রেশন অফিসের সাংগঠনিক কাঠামোতেও নৈশপ্রহরী-কাম ঝাড়ুদারের পদ রয়েছে। তাই এ পদটিকে রাজস্ব খাতে স্থায়ী করা হোক। সমিতির সভাপতি মো. শামীম রেজার সভাপতিত্বে সম্মেলনে বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন। বিজ্ঞপ্তি।