প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর ডোমার উপজেলার কেতকীবাড়ি ইউনিয়নের বসুনিয়াপাড়ার বাসিন্দা রেজিয়া বেগম (৯০) গতকাল সোমবার বেলা ১১টায় নিজ বাসায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি চার ছেলে ও পাঁচ মেয়ে রেখে গেছেন। রাতেই জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রাজ্জাক বসুনিয়ার মা। তাঁর মৃত্যুতে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর গভীর শোক প্রকাশ করেছেন।