রেজ্জাকুল হায়দারকে চট্টগ্রাম কারা ফটকে জিজ্ঞাসাবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম ইউরিয়া সার কারখানার (সিইউ-এফএল) জেটিঘাটে ১০ ট্রাক অস্ত্র আটক মামলায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক একজন শীর্ষ কর্মকর্তাকে গতকাল সোমবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে।তদন্তকারী সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) গতকাল দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত তাঁকে চট্টগ্রাম কারা ফটকে জিজ্ঞাসাবাদ করে। মাঝে আড়াইটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত এক ঘণ্টা বিরতি দেওয়া হয়।কারাগার সূত্র জানায়, গতকাল এনএসআইয়ের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) রেজ্জাকুল হায়দার চৌধুরীকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে জিজ্ঞাসাবাদ করা হয়। সিআইডির জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মনিরুজ্জামান চৌধুরী তাঁকে জিজ্ঞাসাবাদ করেন। চট্টগ্রাম কারাগারের কারাধ্যক্ষ রফিকুল কাদের প্রথম আলোকে বলেন, ‘রেজ্জাকুল হায়দারকে সিআইডি জিজ্ঞাসাবাদ করেছে। আদালতের নির্দেশ অনুযায়ী, আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য আমরা সিআইডিকে সহযোগিতা করি।’চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র খালাসের সঙ্গে রেজ্জাকুল জড়িত বলে এনএসআইয়ের সাবেক পরিচালক উইং কমান্ডার (অব.) সাহাবউদ্দিন আহমেদ ২০০৯ সালের ১৫ মে বিকেলে চট্টগ্রামের ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। সাহাবের তথ্য দেওয়ার সাত ঘণ্টার মধ্যেই ঢাকার ডিওএইচএসের ৬/সি সড়কের বাসা থেকে ব্রিগেডিয়ার আবদুর রহিম এবং ধানমন্ডির ১৫/এ রোডের বাসা থেকে রেজ্জাকুল হায়দারকে গ্রেপ্তার করে সিআইডি।২০০৪ সালের ১ এপ্রিল রাতে সিইউএফএল জেটিঘাটে ১০ ট্রাক অস্ত্র খালাস হওয়ার সময় সেগুলো আটক করা হয়।