প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের ১০ ট্রাক অস্ত্র আটক মামলায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) রেজ্জাকুল হায়দার চৌধুরীকে আবার ১০ দিনের রিমান্ডে নিতে চায় সিআইডি।গত বৃহস্পতিবার পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহকারী পুলিশ সুপার মো. মনিরুজ্জামান চৌধুরী চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে রিমান্ড আবেদন করেন। সহকারী পুলিশ কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বলেন, তদন্ত কর্মকর্তা চোরাচালান মামলায় রেজ্জাকুল হায়দারকে রিমান্ডে নেওয়ার আবেদন করেছেন। আবেদনটি রোববার হাকিমের কাছে উপস্থাপন করা হবে।