রেঞ্জ কর্মকর্তা প্রত্যাহার বিট কর্মকর্তা বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন বিভাগ ভোলার দৌলতখানের রেঞ্জ কর্মকর্তা আইয়ুব আলীকে প্রত্যাহার ও চর জহিরুদ্দিনের বিট কর্মকর্তা আবদুল হামিদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে ভোলার চর জহিরুদ্দিন ও চর নাসরিনে বনের গাছ কেটে নেওয়ার ক্ষেত্রে বনদস্যুদের সহায়তা করার অভিযোগে৪ মার্চ দৌলতখান রেঞ্জ কর্মকর্তা আইয়ুব আলীকে প্রত্যাহার এবং গত ২৬ ফেব্রুয়ারি চর জহিরুদ্দিনের বিট কর্মকর্তা আবদুল হামিদকে সাময়িক বরখাস্ত করা হয়। উপকূলীয় বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোল্লা মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।