রেঞ্জ কর্মকর্তার প্রত্যাহার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুরে বন বিভাগের বাঁশতৈল রেঞ্জ কর্মকর্তা মো. ফরিদ আহমেদ ভূঁইয়ার প্রত্যাহারের দাবিতে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মিছিল-সমাবেশ করেছেন। গতকাল রোববার সন্ধ্যায় বাঁশতৈল বাজারে তাঁরা এ কর্মসূচি পালন করেন। তাঁদের অভিযোগ, স্থানীয় বাসিন্দাদের কাছে বন বিভাগের জায়গায় ঘর দেওয়ার অজুহাতে রেঞ্জ কর্মকর্তা ফরিদ আহমেদ ঘুষ দাবি করে আসছেন। এতে অস্বীকৃতি জানালে তিনি এলাকাবাসীর ঘরবাড়ি ভেঙে ফেলা ও মামলার হুমকি দেন। অভিযোগ অস্বীকার করে ফরিদ আহমেদ জানান, তিনি গত মাসের ১২ তারিখে যোগদান করেছেন। এরপর থেকে সরকারি জায়গা পুনরুদ্ধারের চেষ্টা করছেন তিনি।