রেঞ্জ কর্মকর্তার বিরুদ্ধে জিডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন বিভাগের মৌলভীবাজারের জুড়ী-১ রেঞ্জের সরকারি ভল্টের চাবি নিয়ে উধাও হওয়া রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ মোখলেসুর রহমানের বিরুদ্ধে জুড়ী থানায় জিডি করা হয়েছে। জুড়ী-১ রেঞ্জে অতিরিক্ত দায়িত্বে থাকা জুড়ী-২ (বড়লেখা) রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা বলরাম রায় গত মঙ্গলবার এ জিডি করেন। এদিকে অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশের পক্ষ থেকে জিডিটি দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠানো হয়েছে। হবিগঞ্জে অবস্থিত দুদকের হবিগঞ্জ-মৌলভীবাজার সমন্বিত কার্যালয়ের উপপরিচালক মো. আবুল হোসেন গতকাল বলেন, বিষয়টির তদন্তে তাঁরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি চাইবেন। জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি|