রেটিনা কোচিং থেকে আটক ২০ জন রিমান্ডে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর ফার্মগেটের রেটিনা কোচিং সেন্টার থেকে আটক করা ৩৭ জনের মধ্যে ২০ জনকে গতকাল শনিবার গ্রেপ্তার দেখিয়েছে পুুলিশ। তাঁদের পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।ডিবি সূত্র জানায়, রেটিনা কোচিং সেন্টারে সরকারের বিরুদ্ধে গোপন বৈঠক করা হচ্ছে বলে খবর পেয়ে শুক্রবার বেলা ১১টায় সেখানে অভিযান চালায় ডিবি। সেখান থেকে ৩৭ জনকে আটক করে। জিজ্ঞাসাবাদ শেষে ১৭ জনকে শুক্রবার রাতেই ছেড়ে দেওয়া হয়। বাকি ২০ জনকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল আদালতে পাঠানো হয়। ডিবি তাঁদের ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে। আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।ডিবির অতিরিক্ত উপকমিশনার মোল্লা নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার হওয়া সবাই শিবিরের কর্মী।