রেড ক্রিসেন্ট দিবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরে গতকাল রোববার বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, স্বেচ্ছায় রক্তদানসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ১৮৮তম বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত হয়েছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি দিনাজপুর ইউনিট ও তৈয়বা মজুমদার রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্রের আয়োজনে সকাল ১০টার দিকে শহরের পাহাড়পুর থেকে একটি শোভাযাত্রা প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। বেলা ১১টার দিকে রেড ক্রিসেন্ট কার্যালয়ে আলোচনা সভা হয়। সেখানে প্রধান অতিথির বক্তব্য দেন রেড ক্রিসেন্ট সোসাইটি দিনাজপুর ইউনিটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বজলুল হক।