রেড ক্রিসেন্ট সোসাইটির শীতবস্ত্র বিতরণ শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি গত শুক্রবার থেকে দেশের দুস্থ ব্যক্তিদের মধ্যে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি শুরু করেছে। রাজধানী ঢাকার খিলগাঁও রেলক্রসিং-সংলগ্ন বস্তি এবং ইস্কাটন রোডের সবজিবাগান এলাকায় শুক্রবার শীতবস্ত্র বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন চেয়ারম্যান এম এস আকবর।খিলগাঁও ও ইস্কাটন এলাকায় সোসাইটির পক্ষ থেকে গত শুক্রবার রাত ১০টায় দুস্থ ব্যক্তিদের মধ্যে ৫০০ কম্বল বিতরণ করা হয়। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোসাইটির কোষাধ্যক্ষ তৌহিদুর রহমান, ব্যবস্থাপনা পর্ষদ সদস্য মো. আবুল বাসার, মহাসচিব আবু বকর প্রমুখ। এবার সোসাইটির সদর দপ্তর থেকে দেশের ৬৮টি ইউনিটে ৫২ হাজার কম্বল পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে ২৫টি ইউনিটে সাড়ে ২১ হাজার কম্বল পাঠানো হয়েছে। ইউনিট কর্মকর্তারা নিজ নিজ এলাকায় দুস্থ ব্যক্তিদের মধ্যে এসব কম্বল বিতরণ শুরু করেছেন। বিজ্ঞপ্তি।