রেড ক্রিসেন্ট সোসাইটির ১৯তম লটারির টিকিট বিক্রি শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ১৯তম লটারির টিকিট বিক্রি শুরু হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন সোসাইটির চেয়ারম্যান সাংসদ এম এস আকবর।এ সময় উপস্থিত ছিলেন সোসাইটির মহাসচিব আবু বকর, উপমহাসচিব খোন্দকার জাকারিয়া খালেদ, কোষাধ্যক্ষ তৌহিদুর রহমান, ব্যবস্থাপনা পর্ষদের সদস্য মনির হোসেন খান, মো. আবুল বাসার প্রমুখ।এবারও রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতি টিকিটের বিক্রয় মূল্য ১০ টাকা ধরা হয়েছে। আগামী ২১ এপ্রিল লটারির ড্র হবে। এতে মোট ৬১০টি পুরস্কার আছে। প্রথম পুরস্কার ২৫ লাখ টাকা, দ্বিতীয় পুরস্কার পাঁচ লাখ টাকাসহ মোট ৪০ লাখ টাকার পুরস্কার রয়েছে। বিজ্ঞপ্তি।