প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ী জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির বার্ষিক সাধারণ সভা গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের কর্মকর্তা ও আজীবন সদস্যরা অংশ নেন। সভায় সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা ফকীর আবদুল জব্বার সভাপতিত্ব করেন। বক্তব্য দেন পাংশা কলেজের সাবেক অধ্যক্ষ এ টি এম রফিক উদ্দিন, রাজবাড়ী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ কেরামত আলী, জেলা শিক্ষা কর্মকর্তা সৈয়দ সিদ্দিকুর রহমান, ডা. আবুল হোসেন কলেজের শিক্ষক শামীমা আক্তার, কাজী হেদায়েত হোসেন উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর মাহফুজা খানম প্রমুখ। রাজবাড়ী প্রতিনিধি